West Bengal

3 years ago

Procession of Trinamool on Durgapur Expressway : কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তৃণমূলের মহামিছিল

Grand procession of Trinamool (Symbolic Picture)
Grand procession of Trinamool (Symbolic Picture)

 

বর্ধমান, ৩০ এপ্রিল : দীর্ঘদিন ধরেই পথ দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে যাত্রীদের। প্রাণ হারাচ্ছে গাবাদি পশুরাও। বহুবার কেন্দ্রীয় সরকারি দফতরে জানিয়েও কোন লাভ না হওয়ায় রবিবার দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে মহা মিছিলে নামলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। কয়েকশো তৃণমূল কর্মী পথে নামার প্রভাবে বন্ধ হয়েছে কলকাতা থেকে বর্ধমানগামী যান চলাচল ব্যবস্থা। এমনকি রাস্তাগুলিতে গাড়ি আটকে পরায় তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এক্সপ্রেসওয়েতে।

সূত্রের খবর , মাঝেমধ্যেই ডানকুনি থেকে হরিপাল পর্যন্ত এক্সপ্রেসওয়ের উপর দুর্ঘটনায় মৃত্যু ঘটনা ঘটে। পাশাপাশি এই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারেনি গাবাদি বন্য পশুরাও। অভিযোগ, রাস্তায় দুর্ঘটনা এড়াতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ আধিকারিকদের জাতীয় সড়কের উপর ১৫ টি আন্ডার পাস করার আবেদন জানালেও কোন সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে এবার রাস্তায় মহা মিছিলের আয়োজন বলেই দাবি শাসক শিবিরের কর্মী সমর্থকদের। এদিন হাতে দলীয় পতাকা নিয়ে রাস্তায় মহা মিছিল করার জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল ব্যবস্থা।

এই মিছিলের বিষয়ে একজন তৃণমূল কর্মী জানিয়েছেন,' এই ডানকুনি থেকে হরিপাল পর্যন্ত এক্সপ্রেসওয়েতে এত দুর্ঘটনা হয়েছে যে যেখানে প্রাণ হারাতে হয়েছে হাজার জন মানুষকে। ৫ হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে। আমরা বহুবার এখানে সাবওয়ে করার আবেদন জানিয়েছি কিন্তু আমাদের কারোর কথায় কর্ণপাত করা হয়নি। তাই আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি'।

You might also like!