Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Governor's appeal to doctors:নগণকে সর্বোত্তম চিকিৎসা প্রদানের জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান রাজ্যপালের

Governor's appeal to doctors to provide the best treatment to the poor
Governor's appeal to doctors to provide the best treatment to the poor

 

শিলচর, (অসম) ২৪ মে : অসমের রাজ্যপাল গোলাব চাঁদ কাটারিয়া বুধবার তিন দিনের বরাক উপত্যকা কার্যসূচির শেষ দিনে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে নির্মীয়মান ক্যান্সার হাসপাতাল ভবনের কাজ পরিদর্শন করেন । এদিন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, রোগীর সঙ্গে সুন্দর ব্যবহার করলেই রোগীরা অর্ধেক সুস্থ হয়ে উঠেন । বলেন, চিকিৎসা ক্ষেত্রের মূল ভিত্তিই হচ্ছে ব্যবহার। চিকিৎসকদের তাই এক্ষেত্রে তাদের বিশেষ জোর দেওয়া উচিত ।

আয়োজিত এই সভায় তিনি ভালো ব্যবহারের পরামর্শ দেওয়ার সঙ্গে সঙ্গে বলেন যে জনতার টাকা খুবই কষ্টের টাকা। এই টাকার সঠিক ব্যবহার করে যাতে রোগীদের সেবা পরিষেবা দেওয়া সম্ভব হয়, ইতিবাচক মানসিকতা নিয়ে একথা সবসময় মাথায় রাখতে হবে তাদের। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তাদের কাজ করার জন্য শক্তি সঞ্চয় এবং সময়ের মূল্য বোঝাটা খুবই জরুরী, এতেই উন্নতি হবে প্রতিষ্ঠানের। রাজ্যপাল আরও বলেন, তিনি খুঁত ধরতে আসেননি। চিকিৎসকরা যেন তাকে রাজ্যপাল নয়, নিজেদের সহযোগী হিসেবে ধরে নেন। শুধু খুঁত ধরার মানসিকতা থাকলে ভালো কাজ করা যায় না। তিনি বলেন, এটা আমাদের দুর্ভাগ্য যে, সারা ভারতেই বিভিন্ন হাসপাতালের শৌচালয়ের অবস্থা খুবই শোচনীয়। তাই সবার আগে জরুরী হাসপাতালের শৌচালয়ের অবস্থা ঠিক করা। শৌচালয় পরিষ্কার থাকলে পরিষ্কার থাকবে সারা হাসপাতালই।

মেডিক্যালের অধ্যক্ষ ডা: ভাস্কর গুপ্ত, সুপারিনটেনডেন্ট বিশ্বদীপ চৌধুরী, পরিচালন সমিতির অধ্যক্ষ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, পরিচালন সমিতির উপাধ্যক্ষ সাংসদ ডা: রাজদীপ রায়, জেলাশাসক রোহন কুমার ঝা সহ কিছু চিকিৎসকের উপস্থিতিতে রাজ্যপাল আরোও বলেন যে, একসময় তিনি শিক্ষকতা করেছেন। পরবর্তীতে রাজনীতি করতে করতে এসে পৌঁছেছেন আজকের অবস্থানে। গোটা কর্মজীবনে, তার উপলব্ধি হয়েছে-সেবা, মিষ্ট কথা বলা এবং ভালো ব্যবহারই একজন প্রকৃত মানুষ তৈরি করতে পারে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ।তিনি বর্তমান সরকারের জমানায় কিভাবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের পরিকাঠামগত উন্নতি হয়েছে তা সবিস্তারে তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ ডা: রাজদীপ রায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের এ পর্যন্ত সামগ্রিক উন্নয়নের বিস্তারিত তথ্য তুলে ধরেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ডা: ভাস্কর গুপ্ত ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…