Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

West Bengal

4 weeks ago

Winter Update: শীতের অনুভূতি; রোদ উঠলেও গরম নেই, পারদ-পতন মহানগরীতে

Kolkata Winter
Kolkata Winter

 

কলকাতা, ১২ নভেম্বর : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এই মুহূর্তে মনোরম ও আরামদায়ক আবহাওয়া। ভোরে ও রাতে শীতের আমেজ বেশ ভালোই অনুভূত হচ্ছে। রোদ উঠলেও গরমের অস্বস্তি নেই। বুধবারও কলকাতায় স্বাভাবিকের নীচেই থাকল সর্বনিম্ন তাপমাত্রা। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচেই থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। দার্জিলিং, কালিম্পঙ-এ জমজমাট ঠান্ডা। দিনে রোদ উঠলেও গরমের অস্বস্তি একেবারেই নেই। এই মুহূর্তে শুধু জাঁকিয়ে শীতের অপেক্ষা। তবে, গ্রাম বাংলায় ইতিমধ্যেই ঠান্ডা বেশ ভালোই অনুভূত হচ্ছে।

You might also like!