Breaking News
 
Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি Panchayat tax fake news: পঞ্চায়েত কর ১২০০ টাকা? জল্পনায় জল ঢালল রাজ্য, ভুয়ো খবর নিয়ে সতর্কতা জারি Cockroach Janata Party: নিট আন্দোলনের পর এবার রাজনীতির ময়দানে? বড় ইঙ্গিত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দীপকের Adhir Ranjan Chowdhury: ‘চিকিৎসা কোথায় হবে, তা ব্যক্তির সিদ্ধান্ত’—অভিষেকের পাশে অধীর, ‘খোকাবাবু’ মন্তব্যে নতুন বিতর্ক Agnimitra Paul: প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়াদের রক্তদান! দুর্গাপুরে অভিযোগ ঘিরে চাঞ্চল্য, সরব অগ্নিমিত্রা পাল

 

West Bengal

2 years ago

Mosquito Bourne Diseases: শীতের মধ্যেও মশার তাণ্ডব! আশঙ্কা দমদমের তিন পুর এলাকায়

Mosquito (File Picture)
Mosquito (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বছরের গোড়া থেকেই মশা নিয়ন্ত্রণের কাজ শুরু করার দাবি করেছে দক্ষিণ দমদম পুরসভা। দমদম ও উত্তর দমদমেও এলাকা পরিচ্ছন্ন রাখার উপরে জোর দেওয়া হয়েছে। তবে বাসিন্দাদের অভিযোগ, নিচু জলা এলাকা, জলাশয়, পরিত্যক্ত গুদাম, বাড়ি, কারখানা থেকে শুরু করে রেললাইন সংলগ্ন এলাকায় মশার প্রকোপ দেখা যাচ্ছে।

তাঁদের আরও অভিযোগ, ব্যক্তি মালিকানাধীন ফাঁকা জমি থেকে জলা এলাকা নিয়মিত পরিষ্কার করা হয় না। উপরন্তু সেখানে আবর্জনা ফেলার প্রবণতা রয়েছে বহু বাসিন্দার। প্রতি বছরই মশাবাহিত রোগে একাধিক মৃত্যু হলেও সুরাহা মিলছে না। পুরসভা অবশ্য দাবি করেছে, এমন সব ফাঁকা, অব্যবহৃত জমির মালিকদের নোটিস পাঠানো হয়। যদিও তেমন সাড়া মেলে না তাঁদের থেকে। পুরসভাকেই পদক্ষেপ করতে হয়। চলতি বছরে শুরু থেকেই সেই সব জমি মালিকদের নোটিস পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। সাড়া না মিললে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

You might also like!