West Bengal

2 years ago

Jalpaiguri News:ময়নাগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকায় হাতির দল, ভাঙচুর চালাল ক্যাম্পে

Herd of elephants in the area adjacent to the Mainaguri Teesta Bridge
Herd of elephants in the area adjacent to the Mainaguri Teesta Bridge

 

ময়নাগুড়ি, ২৩ নভেম্বর : জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকায় চলে আসল প্রায় ১৫-১৬টি হাতির একটি দল। দলটিতে ২-৩টি শাবকও ছিল। বৃহস্পতিবার ভোরে তিস্তা সেতুর পাশে হাতিগুলিকে দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় এলাকায়। তিস্তা রেল সেতুর কাজের জন্য এই স্থানে রেলের ঠিকাদারি সংস্থার তরফে একটি ক্যাম্প করা হয়েছিল। ওই ক্যাম্পটি ভাঙচুর চালায় হাতির দলটি। এদিন দীর্ঘ সময় হাতির দলটি তিস্তা সেতুর পাশেই ছিল।

স্থানীয় বাসিন্দারা বলেছেন, এই এলাকায় এর আগে হাতির আসেনি। হাতিগুলি যেখানে দাঁড়িয়েছিল তার পাশে রেললাইন ও জাতীয় সড়ক রয়েছে। কোনও ভাবে সেখানে হাতিগুলি রেললাইন কিংবা জাতীয় সড়কে উঠে পড়লে সমস্যা বাড়ার সম্ভাবনা ছিল। যদিও তার আগেই খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে দলটি নদীর মাঝখানে চলে যায়। সেখানেই বেলা পর্যন্ত জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হাতিগুলিকে।


You might also like!