Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Elephant attack by ration shop : হাতির হানায় ক্ষতিগ্রস্ত রেশন দোকান

Elephant attack by ration shop(file picture)
Elephant attack by ration shop(file picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : নাগরাকাটা, ২৮ মে : হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল রেশন দোকান। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নাগরাকাটার বামনডাঙা চা বাগানে। এই নিয়ে গত ৪ বছরে ২৬ বার ওই রেশন দোকানটিতে হাতির হামলা চালায়। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী ‘নারী অভিযান সংঘ’ পরিচালিত রেশন দোকানটি বারবার এমন হামলার শিকার হওয়ার কারণে ক্ষোভ দানা বেঁধেছে সংশ্লিষ্ট মহলে।


বামনডাঙ্গা চা বাগানের বিছ লাইন নামে একটি শ্রমিক মহল্লায় ওই রেশন দোকানটি ২০১৯ সালে চালু হয়। সেখানে ১১০০-র কিছু বেশি গ্রাহক রয়েছেন। প্রত্যেকেই বাগানের শ্রমিক। গতকাল রাতের হামলায় দোকানটির দুটি ঘরের মধ্যে একটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। দোকানের ভেতরের যাবতীয় আসবাব পত্র ভেঙে ফেলে দলছুট হাতি। তবে যে ঘরটিতে রেশনের খাদ্যসামগ্রী মজুত থাকে সেই ঘরটি পর্যন্ত হাতি পৌঁছোয়নি। তবে আগে থেকেই ভাঙা দেওয়ালের ভেন্টিলেটর দিয়ে শুঁড় ঢুকিয়ে চাল-আটা সাবাড়ের চেষ্টা চালায়।
শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…