Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Arijit Singh News: অরিজিৎকে জমি দেবেন দিদি! কোথায় স্কুল গড়বেন গায়ক?

Arijit Singh & Mamata Banerjee (File Picture)
Arijit Singh & Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে প্রশাসনিক সভা থেকে অরিজিৎ সিংকে জমি দেওয়ার কথা ঘোষণা করেছেন। তারপর থেকেই প্রশ্ন উঠছে, কোথায় স্কুল তৈরি করবেন গায়ক? এবং কি কি উদ্যোগ নেবেন তিনি?

মুর্শিদাবাদে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘অরিজিৎ অনেক ভালো গান করে। ওর জন্য জমির অনুমোদন দিয়ে দিয়েছি। ও স্কুল থেকে শুরু করে আরও অনেক কিছু করছে। ওকে আগাম অভিনন্দন জানাচ্ছি।’ তবে কোথায় হবে স্কুল? এই প্রসঙ্গে জেলা প্রশাসন অবশ্য এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কোনও তথ্য দিতে পারেনি।

উল্লেখ্য, গায়কের স্বপ্ন ছিল মুর্শিদাবাদে স্কুল গড়ার। হাতে বাদ্যযন্ত্র নিয়ে তিনি বলেছিলেন, ‘আমি স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাসী। চ্যারিটি বিগনস অ্যাট হোম। আমি মুর্শিদাবাদে একটি স্কুল তৈরি করতে চাই, যেখানে সমস্ত সুযোগ সুবিধা থাকবে।’

জেলা প্রশাসন সূত্রে খবর, জিয়াগঞ্জে বা জঙ্গিপুরের ওমরপুর এলাকায় দেওয়া হতে পারে জমি। জঙ্গিপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনকে মেডিক্যাল কলেজ তৈরির জন্য মিঞাপুর এলাকায় জমি দিয়েছে রাজ্য সরকার। মেডিক্যাল কলেজ অ্যান্ড রিসার্চ ইনিস্টিউটের জন্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভারসিটি অফ হেলথ সায়েন্সের তরফে বেসরকারি মেডিক্যাল কলেজ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। কোর্স শুরু করার ব্যাপারে প্রভিশনাল অ্যাফিলেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে নভেম্বর মাসে। আর এর জন্য কেন্দ্রের অনুমোদন চেয়ে পাঠানো হয়েছে।

You might also like!