Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Kalna : কালো,মোটা, সাইজও মস্ত, দাম ২০০০ টাকা! চেখে দেখবেন না কী?

langcha (Symbolic Picture)
langcha (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জানেন কি শুধু শক্তিগড়েই নয়। ইয়া বড় ল্যাংচা খেতে পারবেন পূর্ব বর্ধমানের কালনাতেও? কারণ, সেখানেই প্রায় এক হাত আকৃতির ল্যাংচা পাওয়া যাচ্ছে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত দেবদাস স্মৃতি মেলা। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। সেখানেই মিলছে দশ কেজি ওজনের এই ল্যাংচা। এবারের অন্যতম আকর্ষণ এই মিষ্টি। একটি মিষ্টি কিনলে একান্নবর্তী পরিবারের সকলে অনায়াসে তা খেতে পারবে। 

তবে কত দাম জানেন এই ল্যাংচার? জানা গিয়েছে, দশ কেজি ওজনের এই ল্যাংচা বিকোচ্ছে ২০০০ টাকায়।আকৃতি প্রায় এক হাত। তবে হতাশ হওয়ার কিছুই নেই। দুহাজার টাকা দিয়ে যারা ল্যাংচা কিনে খেতে পারবেন না তাঁদের জন্য কম দামেও মিলছে মিষ্টি। অর্থাৎ পাঁচ টাকা থেকে দু’হাজার টাকা দরে এখানে ল্যাংচা পাওয়া যাচ্ছে। স্বাদ কিন্তু একই।

কথিত আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসে উল্লেখিত পার্বতী ওরফে পারোর শ্বশুরবাড়ি ছিল এই হাতিপোতা গ্রাম। এখানেই শেষ জীবনে পার্বতীর খোঁজে এসেছিলেন দেবদাস। এই উপলক্ষে বিগত ২৪ বছর ধরে হয়ে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে দেবদাস স্মৃতি মেলা। আর এই মেলার মূল আকর্ষণ বড় আকৃতির ল্যাংচা।আর এই এক হার লম্বা ল্যাংচার জন্য প্রয়োজন হয় প্রায় ৩ কেজির মতো ছানা , বানাতে সময় লাগে প্রায় প্রায় দু’ঘণ্টা।  

You might also like!