West Bengal

3 years ago

Death of youth in Kaliaganj: কালিয়াগঞ্জে যুবকের মৃত্যু: সিবিআই তদন্তের দাবিতে হাই কোর্টে পরিবার

Death of youth in Kaliaganj (File Picture)
Death of youth in Kaliaganj (File Picture)

 

কলকাতা, ২ মে : কালিয়াগঞ্জের রাধিকাপুরে পুলিশি অভিযান চলাকালীন রাজবংশী যুবকের মৃত্য়ুর ঘটনায় জল গড়াল আদালতে। সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন মৃত যুবক মৃত্যুঞ্জয় বর্মনের দাদা মৃণালকান্তি বর্মন। মঙ্গলবার তিনি বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়েরের অনুমতি চান। বিচারপতি তা মঞ্জুর করেন। বুধবার এই মামলা শুনানির সম্ভাবনা বলে আদালত সূত্রে খবর।

গত বুধবার রাতে সীমান্তবর্তী রাধিকাপুর গ্রামে পুলিশের অভিযান চলার সময়ে মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে পুলিশ ঢুকে পড়ে বলে অভিযোগ। তাঁর বাবাকে পুলিশ গ্রেফতার করতে গেলে পুলিশ গুলি চালায়। অভিযোগ, তাতেই মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়। ওই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। সোমবারই ঘটনার তদন্তভার সিআইডি-কে দেওয়া হয়। সিআইডি দায়িত্ব পেয়েই কাজে নেমে পড়ে। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন আধিকারিকরা।

You might also like!