Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Bankura News: WBCS অফিসারের ঘিরে বিতর্কের ঘনঘটা!

Controversy around the WBCS officer!
Controversy around the WBCS officer!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক WBCS অফিসারের ফেসবুক থেকে পোস্ট করা হয়েছে প্রাইভেট কোম্পানিতে ছোটখাটো কাজ করেন বা বেকার হয়ে বাড়িতে বসে আছেন, এমন কেউ প্লিজ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না।’ পোস্ট করেই থামেননি তিনি। পোস্টের পিছনে একের পর এক যুক্তি দিয়ে গিয়েছেন। এমনকী অধস্তন মহিলা অফিসারকে কটাক্ষ করতেও ছাড়েননি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। WBCS অফিসারদের নানান গ্রুপে বুধবার বিষয়টি আলোচনার বিষয় হয়ে উঠেছে। সবমহলেই বিষয়টির নিন্দা করা হয়েছে। অভিযোগ, বাঁকুড়ার ক্রেতা সুরক্ষা দফতরের ডেপুটি অ্যাসিসটেন্ট ডিরেক্টর প্রসূন কুমার চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। জেলায় জেলায় বহু বছর ধরে প্রচারের আড়ালে থেকে বহু BCS অফিসার বেকার যুবক যুবতিদের প্রয়োজনীয় পরামর্শ-প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছেন। সরকারি চাকরি পেতে 'বেকার'-দের সাহায্য করে চলেছেন। সেখানে একজন WBCS- গ্রুপ সি অফিসারের এমন পোস্ট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তাঁর প্রোফাইল জুড়ে এ. পি. জে. আব্দুল কালামের নানা উক্তি। ফোনের কলার টিউনে ভক্তিগীতি। কিন্তু তাঁর পোস্ট দেখে অবাক সকলেই। কেউ কেউ তাঁকে বিষয়টি নিয়ে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

You might also like!