Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Mamata Banerjee : মালদহে নেমেই জনসংযোগে মমতা! কথা বললেন সাধারণের সঙ্গে

Mamata Banerjee  (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা।  আসন্ন লোকসভা নির্বাচনে দলের সংগঠনকে আরো জোড়ালো  করতেই যে এই সফর তা আর বলার অপেক্ষা রাখে না। কোচবিহার, রায়গঞ্জের পর এবার তিনি পৌঁছে গেলেন মালদহে। বুধবার সকালেই সেখানে পৌঁছে যান তিনি। মালদহে পৌঁছেই হেঁটে এগিয়ে যান মমতা। পথে মন দেন জনসংযোগে। রাস্তার দু ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে এগিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। 

 মালদার সভামঞ্চ থেকে একলা চলোর ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।তিনি বলেন, 'বিজেপির সঙ্গে আমাদের লড়াই চলবে, আমার একাই লড়ব। বিজেপকে কেউ যদি ভরতবর্ষে পরাস্ত করতে পারে, তা তৃণমূল কংগ্রেস।' এর আগে বর্ধমানে সবার দিনও একই বার্তা দিয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে তাঁকে কিছু বলা হয়নি, এই অভিযোগ তুলে তৃণমূল নির্বাচনে একাই লড়বে বলে ঘোষণা করেছিলেন তিনি। একইসঙ্গে তিনি জানিয়েচিলেন জাতীয়স্তরে যা সিদ্ধান্ত হবে, তা হবে ভোটের পর। 

 এদিন কংগ্রেস কে একহাত নিয়ে মাননীয়া বলেন 'পরপর দু'বার কংগ্রেস জিতেছে। কী করেছে? বরকতদা যখন ছিলেন কিছু করেছিলেন। বরকতদার পরিবার লড়ুক আমাদের আপত্তি নেই। কিন্তু বিজেপির সঙ্গে ফাইট একমাত্র তৃণমূলও পারবে, আর কেউ পারবে না।' 


You might also like!