Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

CM Mamata Banerjee: গঙ্গাসাগর মেলাকে জাতীয় স্বীকৃতি দেওয়া হোক, কেন্দ্রকে চিঠি মুখ্যমন্ত্রীর

CM Mamata Banerjee
CM Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গঙ্গাসাগর মেলা নিয়ে কেন্দ্রের বঞ্চনা। এক কোটির উপর লোক মেলায় আসেন। বাংলা কেন জাতীয় মেলার স্বীকৃতি পাবে না। এই নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নবান্নের সাংবাদিক বৈঠকে জানালেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "গঙ্গাসাগর প্রতি বছর হয়। কোটি কোটি লোক যাতায়াত করেন। এবার কুম্ভ নেই, কোটি লোক ছাড়িয়ে যাবে। এবার ২৫০ কোটি টাকা খরচ করা হয়েছে গঙ্গাসাগর মেলায়। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে দ্বীপ অঞ্চলে অবস্থিত। আগের বার ৮০ লক্ষের বেশি মানুষ এসেছিল। বাংলা কেন সাহায্য পাবে না। বাংলা কেন জাতীয় মেলার স্বীকৃতি পাবে না। এই চিঠিও আমরা দিয়েছি।"

এদিন কোভিড নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "বেসরকারি হাসপাতালগুলির কাছে আবেদন, আইসিসিইউ-গুলি যাতে ইনফেকশন ফ্রি করেন। যারা যারা পারবেন মাস্ক ব্যবহার করবেন। ব্যবসার কোনও অসুবিধা হবে। একটু ঘিঞ্জি এলাকায় গেলে মাস্ক ব্যবহার করুন। কোনও রোগ এলে যাতে ছড়িয়ে না পড়ে।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…