Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Union Minister of State for Home Affairs Ajay Kumar Mishra:সিকিমে জীবন স্বাভাবিক করতে কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করছে: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Union Minister of State for Home Affairs Ajay Kumar Mishra
Union Minister of State for Home Affairs Ajay Kumar Mishra

 

গ্যাংটক, ৭ অক্টোবর  : সিকিমের মানুষের জীবন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিকিমের বিপর্যয়কে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সিকিমের মানুষের জীবনে স্বাভাবিকতা আনতে একসঙ্গে কাজ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র সিকিমের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তিনদিনের সফরে সিকিম এসেছেন। এই সফরকালে অজয় কুমার মিশ্র সিকিমের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও ঊর্ধতন সরকারী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। শনিবার রাজধানী গ্যাংটকের তাশিলিং সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জানান, এই বিপর্যয় সিকিমের মানুষের জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছে। বিপর্যয়ের ফলে রাজ্যের মানুষ রাস্তা, যোগাযোগ, বিদ্যুৎ, জল, পরিকাঠামো, খাদ্যশস্য সহ বহুবিধ সমস্যার মুখোমুখি হচ্ছে। সিকিমের পরিস্থিতি আবার আগের জায়গায় নিয়ে যেতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে বলেও তিনি জানান। প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিপর্যয়ের পর থেকেই সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে ও পরিস্থিতির ওপর নজর রাখছে।

You might also like!