Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

CBI searches at BJP MLA's house:পুর নিয়োগ মামলায় বিজেপি বিধায়কের বাড়িতে সিবিআই, পার্থসারথির বাসভবনে চলছে তল্লাশি

CBI searches at BJP MLA's house
CBI searches at BJP MLA's house

 

রানাঘাট, ৯ অক্টোবর : পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে এ বার এক বিজেপি বিধায়কের নাম জড়াল। সোমবার সকালে রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিলেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন পার্থসারথি। যদিও কী কারণে তাঁর নাম পুর-নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়েছে, তা এখনও সরকারি ভাবে জানায়নি সিবিআই। সোমবার সকালেই বিজেপি বিধায়কের রানাঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছে সিবিআই-এর টিম। রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়কের বাড়িতে চলছে তল্লাশি অভিযান। রানাঘাট, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবারের ৬টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন মীরা হালদারের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতেও চলছে সিবিআই তল্লাশি।


You might also like!