Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Accident in Bardhaman: বর্ধমান স্টেশনে বিপত্তি ! ভাঙল জলের ট্যাঙ্ক, মৃত্যু এক যাত্রীর

Bardhamann Station (File Picture)
Bardhamann Station (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জলের ট্যাঙ্ক ভেঙে বিপত্তি বর্ধমান স্টেশনে। সুত্র মারফত জানা গিয়েছে ট্যাঙ্ক ভেঙে এক পুরুষ যাত্রীর মৃত্যু হয়েছে। তবে এই মৃত্যুর ঘটনাকে এখনও স্বীকার করেনি রেল কর্তৃপক্ষ। এর পাশাপাশি আশঙ্কা করা হচ্ছে বেশ কয়েক জনে এই দুর্ঘটনায় আহত। 

দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে পৌঁছেছে আরপিএফ এবং দমকল। চলছে উদ্ধারকাজ। স্থানীয় সূত্রে খবর, বর্ধমান স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে যে জলের ট্যাঙ্কটি ছিল, আচমকাই তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। কী করে ট্যাঙ্ক ভেঙে পড়ল তা এখনও পরিষ্কার নয়।

পূর্ব রেলের মুখ্যজনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়েছি। আমরা ওখানেই যাচ্ছি। কী করে ঘটল তা এখনও পরিষ্কার নয়। আহতদের দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করানো হয়েছে। দুর্ঘটনার জেরে ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হয়েছে।’’ কৌশিক অবশ্য যাত্রীর মৃত্যুর খবর স্বীকার করেননি। এ ব্যাপারে তাঁর কাছে এখনও কোনও সরকারি ভাবে নিশ্চিত খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রের খবর, বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে একটি ওভারহেড জলের ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় দু’টি প্ল্যাটফর্মেই গাদাগাদি ভিড়। আচমকা ট্যাঙ্ক ভেঙে পড়ায় মুহূর্তে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। জানা যাচ্ছে, ওই প্ল্যাটফর্মে যাত্রীদের বসার একটি শেড ছিল। ট্যাঙ্কটি হুড়মুড় করে সেই শেডের উপর পড়ে যায়। তাতেই বিপত্তি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…