West Bengal

2 years ago

Boxer train accident: বক্সারে দুর্ঘটনায় বাতিল, পথ পরিবর্তিত একগুচ্ছ ট্রেনের

Boxer train accident
Boxer train accident

 

বক্সার, ১২ অক্টোবর,: দুর্ঘটনার কবলে পড়েছে দিল্লি থেকে অসমগামী ১২৫০৬ নর্থ-ইস্ট এক্সপ্রেস। বিহারের বক্সারের রঘুনাথপুরের কাছে বেলাইন হয় সুপারফাস্ট এই এক্সপ্রেসের অন্তত ১২টি কামরা। ওই ঘটনায় মারা গিয়েছেন কয়েকজন। অন্তত একশোজন জখম হয়েছেন।

এই দুর্ঘটনার জন্য বড়সড় প্রভাব পড়েছে রেল যাতায়াতে। পূর্ব-মধ্য রেলওয়ে জ়োনে বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে।

কোন কোন ট্রেন বাতিল?০৩২৩০ পটনা-পুরী এক্সপ্রেস

০৩৬২০ সাসারাম-আরা স্পেশাল

০৩৬১৭ ভাবুয়া রোড এক্সপ্রেস স্পেশাল

০৩২০৩ পটনা-ডিডিইউ মেমু প্যাসেঞ্জার স্পেশাল

০৩৩৭৫ পটনা-বক্সার মেমু পাস স্পেশাল

এছাড়াও দুটি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে। সেগুলি হল-

১৩২০৯ পটনা-ডিডিইউ এক্সপ্রেস- এটি আরা পর্যন্ত যাবে

১৩২১০ ডিডিইউ-পটনা এক্সপ্রেস-এটিও আরা পর্যন্ত যাবে।

এছাড়াও বেশ কিছু ট্রেনের পথ বদলে দেওয়া হয়েছে। অন্য রুট ধরে যাচ্ছে সেগুলি—

১২১৪৯ পুনে-দানাপুর সুপারফাস্টএক্সপ্রেস

১২১৪১ পাটলিপুত্র সুপারফাস্ট এক্সপ্রেস

১২৪২৪ ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস

১২৩৬৮ বিক্রমশীলা এক্সপ্রেস

১৫৬২৩ কামাখ্যা এক্সপ্রেস

১৫৬৩৩ গুয়াহাটি এক্সপ্রেস

২২৪০৬ ভাগলপুর গরিব রথ এক্সপ্রেস১২৩১০ রাজেন্দ্র নগর টার্মিনাল তেজস রাজধানী এক্সপ্রেস-সহ আরও কিছু ট্রেন

স্থানীয় পুলিশ-প্রশাসন জানিয়েছে ট্রেন দুর্ঘটনায় ৬ জন মারা গিয়েছেন। আরা, বক্সার, পটনা-র একাধিক হাসপাতালে জখমদের নিয়ে যাওয়া হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতার উদ্ধারকাজ চলেছে। লাইন এবং বাকি ক্ষতিগ্রস্ত জিনিস মেরামতির কাজ চলছে এখন।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু নির্দেশ দিয়েছিলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তিনি বলেছেন, 'আমরা সমস্ত আধিকারিক, স্বাস্থ্য দফতর, বিপর্যয় দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। বক্সার, আরাহ, পাটনার হাসপাতালগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী, এনডিআরএফ, এসডিআরএফও আমরা পাঠিয়েছি। হেল্পলাইন নম্বর চালু হয়েছে।'

আপাতত এলাকা থেকে রেলের রেক সরানোর কাজ শুরু হয়েছে। এই এলাকায় যা যা ক্ষতি হয়েছে তার মেরামতির কাজ শুরু হয়েছে।


You might also like!