West Bengal

2 years ago

Binay Tamang joins Congress: অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ বিনয় তামাংয়ের

Binay Tamang joins Congres (Collected)
Binay Tamang joins Congres (Collected)

 

কালিম্পং  : তিন দল ঘুরে শেষ পর্যন্ত অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন বিনয় তামাং। ফলে, লোকসভা নির্বাচনের আগে পাহাড়ে কংগ্রেসের শক্তি এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল। রবিবার, কালিম্পংয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন তিনি।

প্রায় ১ বছর আগে ডিসেম্বরে তৃণমূল ছেড়েছিলেন। তারপর থেকে দীর্ঘদিন সরাসরি দল না করলেই রাজনীতির আঙিনাতেই ছিলেন পাহাড়ের নেতা বিনয় তামাং। তৃণমূল কংগ্রেসের আগে সুবাস ঘিসিংয়ের জিএনএলএফ এবং বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা দলেও ছিলেন তিনি। এবার সরাসরি তিনি যোগ দিলেন কংগ্রেসে। এদিন কালিম্পংয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির হাত ধরে বিনয় যোগ দেন কংগ্রেসে। তিনি জিটিএ-র নির্বাচিত সদস্য। তৃণমূল কংগ্রেসের হয়েই তিনি জিটিএ নির্বাচনে লড়েছিলেন। কিন্তু, গত ডিসেম্বরেই তিনি তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন। তারপর থেকে তিনি কোন দলে যোগ দেবেন, তা নিয়ে প্রায় এক বছর ধরে জল্পনা চলেছে। শেষ পর্যন্ত কংগ্রেসেরই হাত ধরলেন তিনি। তবে পাহাড়ের রাজনীতিতে আপাতত গুরুত্বহীন কংগ্রেসকে বিনয় কেন বেছে নিলেন তা নিয়ে জল্পনা ছড়িয়েছে।

You might also like!