Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

ASI caught accepting bribe red-handed in Assam:ঘুসের টাকা নিতে গিয়ে ভিজিল্যান্স অফিসারদের কাছে হাতেনাতে ধৃত অসম পুলিশের এএসআই

Assam police ASI caught red-handed by vigilance officers while taking bribe money
Assam police ASI caught red-handed by vigilance officers while taking bribe money

 

গুয়াহাটি, ২ জুলাই  : মামলাকে দুর্বল করে জামিনের ব্যবস্থা করার নামে ঘুসের দু-হাজার টাকা নিতে গিয়ে ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশনের অফিসারদের কাছে হাতেনাতে ধরা পড়েছেন অসম পুলিশের এক অ্যাসিস্টেন্ট সাব-ইনস্পেক্টর (এএসআই)। ধৃত এএসআই শুয়ালকুচি থানার কর্তব্যরত জয়নাল আলি।

এদিকে, ধৃত অবস্থায় এএসআই জয়নালের এক ছবি পোস্ট করে রাজ্যের ডিজিপি জিপি সিং তাঁর টুইটার হ্যান্ডলে এ খবর দিয়ে লিখেছেন, ‘চমৎকার। নোংরা আবর্জনা সাফাই করতে আমাদের দ্রুততার সঙ্গে অভিযান অব্যাহত থাকবে।’

জানা গেছে, শুয়ালকুচি থানার অন্তর্গত এক অভিযুক্তের মামলা দুর্বল করে জামিনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন এএসআই আলি। টাকা না দিলে জামিন-অযোগ্য ধারা প্রয়োগ করা হবে বলে ভয়ও দেখিয়েছিলেন তিনি। দাবি অনুযায়ী প্রথমে তারা দু-হাজার টাকা ঘুস দিয়েছিলেন জয়নাল আলিকে। কিন্তু আরও টাকা দেওয়ার দাবি করতে থাকেন তিনি। পরবর্তীতে দাবি মতো মোটা অঙ্কের টাকা দিতে অপারগ ওই পরিবার ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশনের অফিসারদের শরণাপন্ন হন।

এর পর অফিসারদের কষা ছক অনুযায়ী এএসআই জয়নাল আলিকে নগদ দু-হাজার টাকা দিতে যাচ্ছিলেন ওই পরিবারের কোনও এক সদস্য। তখন তার কোঠার বাইরে সাদা পোশাকে অবস্থানকারী ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশনের অফিসাররা ছুটে গিয়ে হাতেনাতে টাকা সহ এএসআই জয়নাল আলিকে পাকড়াও করেন।

You might also like!