Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Manoj Ghosh : গ্রেফতার করেছিল এনআইএ, মঙ্গলবার ভোটে জিতলেন নলহাটির মনোজ

Arrested by NIA, Nalhati Manoj won the polls on Tuesday
Arrested by NIA, Nalhati Manoj won the polls on Tuesday

 

বীরভূম, ১১ জুলাই  : বীরভূমের নলহাটি-১ ব্লকের বানিওর পঞ্চায়েতের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মনোজ ঘোষ। তাঁর পাথর ভাঙার কারখানা রয়েছে। গত ২৮ জুন সেখানে হানা দেয় এনআইএ।

সোমবারই তিনি বিস্ফোরক আইনে গ্রেফতার হয়েছিলেন জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে। মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা গেল অভিযুক্ত ব্যক্তি জিতে গিয়েছেন।

এ বারের পঞ্চায়েত নির্বাচনে বীরভূমের নলহাটির বানিওর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী হয়েছিলেন মনোজ। ৩০৯ ভোটে জয়ী হয়েছেন তিনি। মনোজের জয়ের খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুগামী এবং তৃণমূলের কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে মেতে ওঠেন।

ঘটনাচক্রে, পঞ্চায়েত ভোট মিটতেই প্রচুর পরিমাণ বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে সোমবার এনআইএ গ্রেফতার করেছিল নলহাটির এই তৃণমূল প্রার্থীকে। এনআইএ-র দাবি, সেই অভিযান চালানোর সময় মনোজের ওই দফতর থেকে ব্যাগবোঝাই বিস্ফোরক এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। সেই বিস্ফোরকের মধ্যে ছিল প্রচুর জিলেটিন স্টিক, ৮৫ হাজার ইলেকট্রিক ডিটোনেটর এবং ২৭০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট।

ওই কাণ্ডে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মনোজ। কিন্তু ভোট মিটতেই তাঁকে তলব করে এনআইএ। বিস্ফোরকের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এনআইএ-র দাবি, তাঁর দফতর থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র নিয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেননি মনোজ। শুধু তাই-ই নয়, তাঁর বক্তব্যে অনেক অসঙ্গতি ধরা পড়ছে। এর পরই গ্রেফতার করা হয় মনোজকে। তাঁকে প্রথমে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর গ্রেফতার করা হয় মনোজকে।


You might also like!