Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Attack on Abhishek Banerjee's convoy:অভিষেকের কনভয়ে হামলাকাণ্ডে গ্রেফতার আরও এক কুড়মি নেতা

Attack on Abhishek Banerjee's convoy
Attack on Abhishek Banerjee's convoy

 

ঝাড়গ্রাম, ৩১ মে  : তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার করা হল আরও এক কুড়মি নেতাকে। বুধবার ঝাড়গ্রাম থানার পুলিশ গ্রেফতার করেছে ধনঞ্জয় মাহাতো ওরফে জয় নামে ওই কুড়মি নেতাকে।

এর ফলে ওই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১০। জয়ের গ্রেফতারের কথা জানিয়ে ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, ‘‘আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে।’’

অভিষেকের কনভয়ে ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। তাঁর গাড়ি-সহ একাধিক গাড়িতে ভাঙচুরের অভিযোগ ধৃতদের বিরুদ্ধে। ওই ঘটনায় জেলে গিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সিআইডিকে অনুমতি দিয়েছে আদালত। সোমবার ধৃত ৯ জনকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন ঝাড়গ্রাম আদালতের বিচারক। মঙ্গলবার সিআইডির তরফে ধৃত কুড়মি নেতাদের মধ্যে নীতিশ মাহাতো বাদে আট জনকে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছিল। হামলার নেপথ্যে মাথা কে, কার নির্দেশে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়েছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…