West Bengal

2 years ago

Buddhadev Bhattacharya:সুজন ও বিমানের পাশাপাশি হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্য দেখতে গেলেন নৌসাদ সিদ্দিকীও

Buddhadev Bhattacharya
Buddhadev Bhattacharya

 

কলকাতা, ৩০ জুলাই  : শারীরিক অবস্থার অবনতি নিয়ে আগামীকাল কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । রবিবার তাঁকে দেখতে হাসপাতালে হাজির হন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, বিমান বসু-সহ আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিকীও। হাসপাতালে গিয়ে তাঁরা বুদ্ধবাবুর পরিবারের লোকেদের সঙ্গে কথা বার্তা বলেন। তারপর হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আইএসএফ নেতা নৌসাদ।

উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেই মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানেই চিকিৎসা চলছে বুদ্ধদেববাবুর। রবিবার সকালেও ভেন্টিলেশনেই রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, তাঁর স্বাস্থ্যের অবস্থা এখনও সঙ্কটজনক। তবে আগের তুলনায় খানিকটা স্থিতিশীল। প্রথমে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘নন-ইনভেসিভ ভেন্টিলেশন’-এ রাখা হয়। তাঁর অবস্থা দেখে রাতে ‘ইনভেসিভ ভেন্টিলেশন’-এ দেওয়ার সিদ্ধান্ত নেনে চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে খবর, আগামী তিনদিন ভেন্টিলেশন পর্যবেক্ষণে থাকবেন তিনি।

শনিবার সারা রাত কড়া পর্যবেক্ষণে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, রাতে বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তচাপ ও অক্সিজেনের মাত্রা মোটামুটি ঠিক ছিল। মূত্রত্যাগের পরিমাণও সঠিক ছিল। তবে বেশি ছিল রক্তে সুগারের পরিমাণ। ক্রিয়েটিনের মাত্রা সামান্য বেশি। তবে এখনও কাটেনি সংকট।


You might also like!