Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

West Bengal

2 years ago

প্রেমিকাকে ফোনে ডেকে এনে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ দিয়ে খুনের অভিযোগ

murder (symbolic picture)
murder (symbolic picture)

 

মুর্শিদাবাদ, ১১ মে : দু’বছর পর সুতপাকাণ্ডের পুনরাবৃত্তি ঘটল মুর্শিদাবাদে। এ বার প্রেমিকাকে ফোন করে ডেকে এনে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ দিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায়। ঘটনার কিছু ক্ষণের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ভরদুপুরে প্রকাশ্যে এমন হাড়হিম করা ঘটনায়‌ থমথমে গোটা এলাকা। ইতিমধ্যে মৃতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদের দৌলতাবাদের প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিঠু শেখ নাম এক যুবক তাঁর ‘দীর্ঘ দিনের প্রেমিকা’ সাবিনা খাতুনকে ফোন করে ডাকেন। অন্য এক যুবকের সঙ্গে প্রেমিকার সম্পর্ক রয়েছে, এই সন্দেহ করে তাঁদের ঝগড়া শুরু হয়। ওই বাগ্‌বিতণ্ডার মধ্যে হঠাৎই পকেট থেকে একটি ছুরি বার করে এলোপাথাড়ি তিনি সাবিনাকে কোপাতে শুরু করেন বলে অভিযোগ। ধারালো ছুরির আঘাতে গলার নলি কেটে যায় নাবালিকার। রক্তে ভেসে যায় অকুস্থল। নাবালিকার গোঙানির শব্দে ছুটে আসেন স্থানীয় লোকজন। তত ক্ষণে দৌড়ে পালিয়ে যান ওই যুবক। খবর পেয়ে কিছু ক্ষণের মধ্যেই পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে।

পুলিশ নাবালিকার দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু, কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রেমিকাকে ছুরি দিয়ে কুপিয়ে পালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত। কিন্তু, কিছু ক্ষণের মধ্যেই ওই যুবককে হাজারিপাড়া গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

You might also like!