Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

CPM AND BJP:গণনাকেন্দ্র থেকে সিসিটিভি ফুটে চুরি ঘটনায় সরব বাম ও বিজেপি

All Left and BJP in case of theft of CCTV footage from counting center
All Left and BJP in case of theft of CCTV footage from counting center

 

বালুরঘাট, ১৬ জুলাই  : গণনাকেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা এবং তার মেমোরি চুরি যাওয়ার বিষয়ে সামনে আসতেই রবিবার বাম ও বিজেপি কর্মীরা সরব হয়েছে।

গণনাকেন্দ্র থেকে চুরি গেছে সিসিটিভি, ইতিমধ্যেই এমন অভিযোগ তুলে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন বিডিও অনুজ শিকদার। এনিয়ে ইতিমধ্যেই টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

গণনার দিন থেকে বিরোধীদের তরফে থেকে অভিযোগ তোলা হয়েছিল গণনাকেন্দ্রে ব্যাপক কারচুপি করা হয়েছে। এমনকি গণনার দিন বিকেলে বালুরঘাটের জেলাশাসক ভবনের সামনে কারচুপির অভিযোগ তুলে বিডিও-র বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে। পরে মধ্যরাত পর্যন্ত বালুরঘাট কলেজ অর্থাৎ গণনাকেন্দ্রের সামনে ঠাঁই বসে থাকেন তিনি। এই ঘটনার পর সিসিটিভি ক্যামেরা চুরি যাওয়ার যে তথ্য সামনে এসেছে তাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।

বিরোধীদের দাবি, এটা পরিকল্পনামাফিক করা হয়েছে। যেহেতু বিজেপি বিষয়টি নিয়ে আদালতে যাবে এবং আদালত সিসিটিভি ফুটেজ দেখতে চাইতে পারে তাই আগেভাগেই সেগুলিকে হারিয়ে যাওয়ার কথা বলছেন বিডিও। যদিও এনিয়ে বালুরঘাটের বিডিও সহ জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা কেউ ফোন ধরেননি।

You might also like!