Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

West Bengal

2 years ago

Arambagh:ভোটের আগে আরামবাগে অশান্তি, আক্রান্ত তৃণমূল কংগ্রেস নেতা

Ahead of polls, unrest in Arambagh, Trinamool Congress leaders affected
Ahead of polls, unrest in Arambagh, Trinamool Congress leaders affected

 

আরামবাগ, ২০ মে : ভোটের আগেই অশান্তি ছড়াল হুগলির আরামবাগে। তৃণমূল কংগ্রেস নেতাকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, শ্যামল রায় নামে ওই তৃণমূল নেতাকে মারধর করা হয়েছে। এমনকি, ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাতও করা হয়েছে বলে অভিযোগ।

রবিবার রাতে আরামবাগ লোকসভা কেন্দ্রের মলয়পুর এক নম্বর অঞ্চলের বালিয়া গ্রামের তৃণমূল নেতা শ্যামল রায়ের উপর হামলার ঘটনা ঘটেছে। তাঁকে মাটিতে ফেলে মারধর করা হয়। তার পর তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। শ্যামলকে বাঁচাতে ছুটে আসেন কালীপদ বাগ এবং শ্যামল মালিক নামে দু’জন স্থানীয়। তাঁদেরকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতাকে উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। একই সঙ্গে আহত আরও দু’জনকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে।


You might also like!