Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Sandeshkhali Case : ফের ধুন্ধুমার সন্দেশখালিতে! ধস্তাধস্তি-খণ্ডযুদ্ধ, গার্ডরেল নালায় ফেলল বিজেপি

Sandeshkhali Case (File Picture)
Sandeshkhali Case (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের খবরের শিরোনামে সন্দেশখালি! ইডি-র ওপর হামলার পর ৬ দিন পার হলেও উত্তেজনা কম হয়নি এলাকাতে। কোথায় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান? লঘু ধারাতেই বা কেন মামলা রুজু করল পুলিশ? তারই প্রতিবাদে আজ সন্দেশখালির ন্যাজাট থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি। আর সেই কর্মসূচি ঘিরেই তুমুল উত্তেজনা গোটা এলাকায়। 

ন্যাজাট থানার আগে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সদলবলে যান সুকান্ত মজুমদার।'পুলিশ যেখানে আটকাবে, সেখানেই রাস্তায় বসে বিক্ষোভ', এমনই হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন সুকান্ত মজুমদার।

ন্যাজাট থানার ১ কিলোমিটার আগে থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিপুল পুলিশকর্মী নিয়ে আসা হয়েছে। মজুত রয়েছেন মহিলাপুলিশও। ব্যারিকেড দেওয়া হয়েছিল রাস্তায়। এক স্তরের ব্যারিকেড খুলে মিছিল করছে বিজেপি। পুলিশের দেওয়া গার্ডরেল খুলে নর্দমায় ফেলে দিয়েছেন বিজেপি কর্মীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলতেই বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। গত শুক্রবার রেশন দুর্নীতি তদন্তে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি-র আধিকারিকরা। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না শেখ শাহজাহানের।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…