West Bengal

2 years ago

Higher Secondary 2024 Exam: মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও গোপন কোড থাকবে প্রশ্নে!

There will be a secret code in the question!
There will be a secret code in the question!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রশ্নপত্র ফাঁস রুখতে ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় একেবারে নতুন ব্যবস্থা। প্রশ্নপত্রের ছবি পরীক্ষাকেন্দ্রের বাইরে ছড়িয়ে পড়া আটকাতে ইউনিক কোড থাকবে প্রশ্নে। ফলে প্রশ্নের ছবি হলের বাইরে এলেই সংসদের কর্তারা তা বুঝে যাবেন। রাজ্যের কোন পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্ন ফাঁস হয়েছে তা ধরা পড়ে যাবে। এমনকী পরীক্ষাকেন্দ্রের কোন ঘর থেকে প্রশ্ন ফাঁস হয়েছে তাও জানা যাবে। 

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal council Of higher secondary education) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সংবাদমাধ্যমকে বলেন, প্রতিটি প্রশ্নপত্রে একটি করে ইউনিক কোড থাকছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষার প্রশ্নপত্রে এই কোড থাকে। সংসদ সভাপতির কথায়, পরীক্ষা ব্যবস্থা শুদ্ধ রাখতে প্রশ্নপত্রে এমন সিরিয়াল নম্বর থাকবে। জয়েন্ট এন্ট্রান্স-সহ সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটি থাকে। এটি একটি বিশেষ সিকিউরিটি ফিচার।

You might also like!