West Bengal

2 years ago

Acid burnt body recovered : হরিশ্চন্দ্রপুরে উদ্ধার মহিলার অ্যাসিড দগ্ধ দেহ

Acid burnt body of woman recovered in Harishchandrapur (Symbolic Picture)
Acid burnt body of woman recovered in Harishchandrapur (Symbolic Picture)

 

হরিশ্চন্দ্রপুর, ১৫ অক্টোবর  : মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদা অঞ্চলের নশরপুর গ্রামে ধানখেত থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার । রবিবার সকালে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই মহিলার মুখ অ্যাসিড এবং লঙ্কার গুঁড়ো দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। দেহে রয়েছে একাধিক ছুরির কোপ ।

এদিন সকালে মৃতদেহ এলাকাবাসীর মৃতদেহ দেখতে খবর দেয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। মহিলার পরিচয় গোপন রাখতে খুন করার পরে তাঁর মুখে অ্যাসিড এবং লঙ্কার গুঁড়ো দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওই মহিলা স্থানীয় এলাকার নয় বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, পাশেই বিহার সীমান্ত থাকায় মহিলা ওই এলাকার হতে পারে। এমনকি বিহার এলাকা থেকে দুষ্কৃতীরা এসে এই কাণ্ড ঘটিয়ে থাকতে বলে পারে বলে অনুমান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!