West Bengal

2 years ago

Kharibari: খড়িবাড়িতে হাতির হানায় গুরুতর আহত ব্যক্তি

A person seriously injured in an attack by an elephant in Kharibari (Symbolic Picture)
A person seriously injured in an attack by an elephant in Kharibari (Symbolic Picture)

 

খড়িবাড়ি, ২৭ জুন : শিলিগুড়ির রানিগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতের মঞ্জয়জোত এলাকায় সাতসকালে হাতির হানায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে । আহত ব্যক্তির নাম পরিমল সিংহ (৪০)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে চাষের জমিতে কাজ করতে যান পরিমল। হঠাৎ টুকুরিয়া জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে এসে তাঁকে আক্রমণ করে। এতে তিনি আহত হন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাঁকে প্রথমে বাতাসি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন খড়িবাড়ি থানার পুলিশ ও নকশালবাড়ি টুকুরিয়া বন বিভাগের কর্মীরা।


You might also like!