Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Egra:এগরায় পথ দুর্ঘটনায় মৃত্যু এক কৃষকের

A farmer died in a road accident in Egra
A farmer died in a road accident in Egra

 

এগরা, ২৬ জুন  : এগরা-বাজকুল রাজ্য সড়ক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কৃষকের। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০ টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের দক্ষিন খাড়ে। বাজার করে বাড়ি ফেরার পথে এগরার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ৬ চাকার লরি ধাক্কা মারে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দক্ষিণ খাড়ের বাসিন্দা পরমেশ্বর দাসের। এরপরে এলাকাবাসিরা প্রতিবাদে পথ অবরোধ করে। দীর্ঘক্ষণ স্তদ্ধ হয়ে যায় যানচলাচল। প্রায় এক ঘন্টার বেশি হতে চলল এখনও পথ অবরোধ রয়েছে। ঘটনাস্থলের পটাশপুর থানার পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। স্থানীয় বাসিন্দাদের মতে, ওই এলাকা যথেষ্ট জন বহুল। প্রতিদিন বহু মানুষের যাতায়াত। কিন্তু কিছুদিন আগেই পুলিশ প্রশাসন এলাকা থেকে সরিয়ে দেয় বাম্পার। ফলে গতি নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থাই ছিল না। তাই যা ঘটার তাই ঘটেছে।


You might also like!