Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

South 24 Pargana News:মুড়িগঙ্গা নদীর চড়ে জাহাজে বিধ্বংসী আগুন, মুহূর্তের মধ্যেই পুড়ে গিয়ে বিপুল ক্ষতি

A cargo ship lying on the bank of the Muriganga river caught fire
A cargo ship lying on the bank of the Muriganga river caught fire

 

কাকদ্বীপ, ৬ জানুয়ারি : দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে লট নম্বর ৮ লাগোয়া সুন্দরবন পুলিশ জেলার এসপি অফিসের পেছনে মুড়িগঙ্গা নদীর চড়ে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী জাহাজ বিধ্বংসী আগুনে পুড়ে গেল। শনিবার সকালে আচমকাই আগুন লেগে যায় জাহাজটিতে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে জাহাজের ইঞ্জিন। খবর দেওয়া হয় দমকলে, দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছয় হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ বাহিনী।

বৈদ্যুতিক শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে পণ্যবাহী এই জাহাজটির আন্ডার গ্রাউন্ডে প্রচুর তেল রয়েছে। অপরদিকে জাহাজটির রিপেয়ারিংয়ের কাজ চলার কারণে জাহাজটিতে প্রচুর পরিমাণে গ্যাসের সিলিন্ডারও ছিল। ইঞ্জিন থেকে দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে গোটা পণ্যবাহী জাহাজটিতে। এই ঘটনায় বিপুল ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

You might also like!