Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Sandeshkhali Case : সন্দেশখালির ঘটনায় গ্রেফতার আরও ২, অধরা শাহজাহান

2 more arrested in Sandeshkhali case (Symbolic Picture)
2 more arrested in Sandeshkhali case (Symbolic Picture)

 

কলকাতা, ১৪ জানুয়ারি  : সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনায় রবিবার আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়াল চার। এখনও পর্যন্ত অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহান । তাঁর খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ থেকে কেন্দ্রীয় গোয়েন্দারাও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আলি হোসেন ঘরামি ও সঞ্জয় মণ্ডল। দু’জনই সেদিনের হামলার ঘটনায় জড়িত ছিল। এর মধ্যে মিনাখাঁর খড়িবেড়িয়া থেকে আলি হোসেনকে এবং ন্যাজাট থেকে সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে। এর আগে, গত ১২ জানুয়ারি ন্যাজাট থানা এলাকা থেকে এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি আধিকারিকরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জওয়ানরা। সেখানে ইটের আঘাতে আহত হন একাধিক ইডি আধিকারিক। এই ঘটনায় মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়াল চার।

You might also like!