West Bengal

3 years ago

12-hour shutdown call in Maina: বুধবার ময়নায় ১২ ঘণ্টায় বন্‌ধের ডাক, অকুস্থলে শুভেন্দু

Former BJP Leader of WB Suvendu Adhikari (File Picture )
Former BJP Leader of WB Suvendu Adhikari (File Picture )

 

পূর্ব মেদিনীপুর, ২ মে  : বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুনের অভিযোগের ঘটনায় আরও উত্তপ্ত ময়না। মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার দুপুরে ময়না আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিবাদ জানাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশে শামিল হন বিজেপির স্থানীয় নেতাকর্মীরা।

বিক্ষোভস্থলে পৌঁছে শাসক তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দুবাবু। তিনি বলেন, ‘‘বিজেপি কর্মীদের অপরাধ যে পদ্ম পতাকা হাতে তাঁরা রাস্তায় নামেন। এ জন্যই তাঁদের মরতে হয়। বাকচা এলাকার ১০০০-এর বেশি বিজেপি কর্মী তৃণমূলের মিথ্যা মামলার কারণে জেল খেটেছে। তৃণমূলের দুর্বৃত্তরা জঙ্গলের রাজত্বে পরিণত করেছে ময়নাকে। পুলিশকে দলদাসে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের উপর ভরসা রাখুন। সমাধান হবে। পূর্ব মেদিনীপুরের বহু জায়গায় স্থায়ী শান্তি ফিরেছে। ময়নাতেও ফিরবে। বিজয়কৃষ্ণের হত্যাকে সাক্ষী রেখে বলে গেলাম আপনারাও স্থায়ী শান্তি পাবেন। মুখ্যমন্ত্রী মমতা এবং তাঁর পুলিশকে কী ভাবে সাঁড়াশিতে আটকাতে হয়, সে বুদ্ধি শুভেন্দু অধিকারীর আছে। আমি তা করে দেখাব।’’


You might also like!