Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Islampur road accident:ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ কিশোর, আহত আরও ১ জন

road accident in Islampur
road accident in Islampur

 

ইসলামপুর, ৭ মে : আত্মীয়র বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মৌলানি এলাকায় রাজ্য সড়কের উপর।

জানা গিয়েছে, মৃত কিশোরের নাম মনজর আলি (১১)। আহত হয়েছে আফসার আলি (১৬) আরও এক কিশোর। এদিন সকালে স্কুটি নিয়ে বাড়ি থেকে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে ইসলামপুর থানার আগডিমটিখুন্তি গ্রাম পঞ্চায়েতের মৌলানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এরপর স্থানীয় লোকজন তড়িঘড়ি গুরুতর জখম অবস্থায় ওই দুই কিশোরকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনজর আলিকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, আরেক কিশোর জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…