Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Video

1 year ago

Rath Yatra 2025 | রথের টানে খুশির হাওয়া নতুনগ্রামে, ব্যস্ত কাঠপুতুল শিল্পীরা

 

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ ব্লকের নতুনগ্রাম \'কাঠ পুতুলের গ্রাম\' হিসাবে পরিচিত। এখানে প্রায় ৫০টি পরিবার বংশপরম্পরায় তৈরি করছে কাঠের পেঁচা, রাজা রানী সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি। সামনেই রথযাত্রা। সেই উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় বসবে মেলা। এবারে নতুনগ্রাম থেকে ছোট বড়ো বিভিন্ন উচ্চতার প্রায় ৪০ হাজার কাঠের জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি পাড়ি দেবে রাজ্যের বিভিন্ন জায়গার মেলায়। তাই খুশির হাওয়া নতুনগ্রামের কাঠশিল্পীদের মধ্যে। তাঁদের ব্যস্ততা এখন তুঙ্গে। নাওয়া খাওয়া ভুলে শিল্পীরা তৈরি করছেন কাঠের বিভিন্ন আকারের জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। শিল্পী শ্যামল সূত্রধর, বিশ্বনাথ সূত্র ধর, কেশব ভাস্কররা জানিয়েছেন, তাঁদের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি নিয়ে রথের দুদিন আগেই রওনা দেন। দমদম, নাগেরবাজার, গুপ্তিপাড়া চন্দননগর, বেলঘড়িয়া, শ্রীরামপুর সহ বিভিন্ন জায়গায় যান তাঁরা। এবারে ৪০ হাজারের বেশি মূর্তি তৈরি হচ্ছে ।

You might also like!