Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Technology

2 years ago

Whatsapp: এবার দেখা যাবে ডকুমেন্টের প্রিভিউ, নতুন ফিচার চালু Whatsapp-এ

Whatsapp
Whatsapp

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সাধারণ চ্যাটিং নয়, অনেক গুরুত্বপূর্ণ ফাইলও Whatsapp-এর মাধ্যমে ট্রান্সফার করেন অনেকেই। শুধু ছবি বা ভিডিও নয়, বিভিন্ন ডকুমেন্ট ফাইলও পাঠানো সম্ভব। এবার ডকুমেন্ট পাঠানোর ক্ষেত্রে নয়া ফিচার চালু করতে চলেছে Meta-র ওই প্ল্যাটফর্মটি।

এতদিন পর্যন্ত কোনও ডকুমেন্ট পাঠালে সেই ফাইল ডাউনলোড না হওয়া পর্যন্ত দেখা যেত না। কিন্তু এবার থেকে ডকুমেন্ট ফাইলেও প্রিভিউ দেখা যাবে। অর্থাৎ ডাউনলোডের আগেই ওই ফাইলের কন্টেন্ট দেখতে পারবেন।

নয়া এই ফিচারে উপকৃত হবেন Whatsapp ব্যবহারকারীরা। কারণ এতদিন পর্যন্ত কোনও ডকুমেন্ট পাঠানো হলেও তার কন্টেন্ট বুঝতে পারতেন না সেন্ডাররা। এবার থেকে সেই সমস্যা হবে না। ফলে ভুল কন্টেন্ট পাঠানো থেকে বিরত থাকবেন ব্যবহারকারীরা।


You might also like!