Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Technology

2 years ago

Motorola Bend: যেমন খুশি বাঁকানো যাবে,কব্জিতে আটকে যাবে ব্রেসলেটের মতো ,বিস্ময়কর ফোন নিয়ে হাজির Motorola

Motorola Bend
Motorola Bend

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ফোল্ডেবল ফোন তো অনেক হল, কিন্তু এবার যদি এমন একটি ফোন আসে, যা আপনি ঘড়ির মতো কিংবা ব্রেসলেটের মতো হাতে পরে ফেলতে পারবেন। তাহলে কেমন হয়? এমনটা হতে আর বেশি দিন বাকি নেই। মটোরোলা (Motorola) এবার এমন একটি ফোন নিয়ে কাজ করছে, যা আপনি ব্রেসলেটের মতো কব্জিতে পরে থাকতে পারবেন। এই অ্যাডভান্স কনসেপ্ট ফোনের ডিসপ্লে হাতে পরে থাকাকালীনও কাজ করবে। সম্প্রতি, Lenovo Tech World 2023-এর সময়, Motorola এই flexible pOLED ডিসপ্লে সহ এই কনসেপ্ট ফোনের একটি ঝলক সবার সামনে এনেছে।

বিশেষ করে প্রতিটা বছরে মোবাইল ফোন যেন আধুনিক থেকে আধুনিকতর হয়ে উঠছে। স্যাটেলাইট কানেক্টিভিটি, ফোল্ডেবল ডিজাইন থেকে শুরু করে ফোনের ট্রানপারেন্সির কনসেপ্ট, AI টুল, অতি-উন্নত মানের ক্যামেরা ইত্যাদির সাক্ষী থাকছে বাজার তথা প্রযুক্তিমহল। আবার, সাম্প্রতিক মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্ট বা MWC 2024-এ টেক কোম্পানিগুলি তাদের যেসব আসন্ন ডিভাইসগুলির এক ঝলক বা টিজার উপস্থাপন করছে, তা দেখে মনে হচ্ছে আগামীদিনে কোনো কল্পবিজ্ঞানের গল্প-সিনেমার মতোই হতে চলেছে মানুষের লাইফস্টাইল! আসলে অন্যতম পুরোনো মোবাইল ব্র্যান্ড Motorola এই ইভেন্টে তাদের এমন একটি আধুনিক ফোনের কথা সামনে এনেছে, যা হাতঘড়ির মতো কব্জিতেও ব্যবহার করা যাবে। এই ফোনের নাম রাখা হয়েছে Motorola Bendable Phone বা Motorola Shape Shifting Phone ।

বর্তমান সময়ে মোটোরোলাকে বাজেট স্মার্টফোন লঞ্চ করে বাজারের আকর্ষণ নিজের দিকে টানার চেষ্টা করতে দেখা গেছে। তবে মোবাইল কংগ্রেস ইভেন্টে সংস্থাটি যে ফোনের ধারণা প্রকাশ করেছে, তা স্মার্টওয়াচের মতো হাতে পরিধান করে ব্যবহার করতে পারবেন ইউজাররা বা যেমন খুশি বাঁকিয়ে ব‌্যবহার করতে পারবেন। তাই এর নাম রাখা হয়েছে মোটোরোলা বেন্ডেবল ফোন বা শেপ শিফটিং ফোন।

জানা গিয়েছে যে, অন্যান্য ফোল্ডেবল স্মার্টফোনের মতো ভাঁজ করার পরিবর্তে আসন্ন ফোনটিতে অ্যাডাপ্টিভ ডিসপ্লে দেওয়া হবে। এই কারণে ফোনটি বেঁকে অনেক আকার ধারণ করতে, এমনকি ৬.৯-ইঞ্চি স্মার্টওয়াচ হিসাবে কব্জিতে ফিট করার আকার নিতে সক্ষম হবে, এটিই সবচেয়ে অনন্য বিষয়।

Motorola-র নতুন ফোনের স্পেসিফিকেশন কী?

আপাতত এটুকু জানা গিয়েছে যে, মোটোরোলার নতুন স্পেস শিফ্টিং ফোনটি ৬.৯-ইঞ্চি ফুলএইচডি+ পি-ওলেড (pOLED) ডিসপ্লে বহন করবে। এছাড়া কোম্পানি বলেছে, এই ডিভাইসটিতে আকর্ষণীয় এআই ফিচারও থাকবে।


You might also like!