Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Technology

2 years ago

লঞ্চ হল TECNO CAMON 30 Pro 5G ,জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

TECNO CAMON 30 Pro 5G
TECNO CAMON 30 Pro 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃগত ফেব্রুয়ারি মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2024) ইভেন্টে টেকনো তাদের ক্যামেরা-কেন্দ্রিক Tecno Camon 30 লাইনআপটিকে প্রদর্শন করেছিল। এই সিরিজে তিনটি মডেল রয়েছে – স্ট্যান্ডার্ড Tecno Camon 30, Camon 30 5G এবং Camon 30 Pro 5G। ব্র্যান্ডটি আজ অবশেষে Camon 30 সিরিজের ফোনগুলির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং মূল্য জানিয়ে লঞ্চের ঘোষণা করেছে। এই স্মার্টফোনগুলিতে ফুলএইচডি+ রেজোলিউশন সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, MediaTek প্রসেসর, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 70 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই টেকনো হ্যান্ডসেটগুলি অ্যান্ড্রয়েড 14-এর ওপর ভিত্তি করে HiOS 14 কাস্টম স্কিনে রান করে।

TECNO CAMON 30 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: TECNO CAMON 30 Pro 5G ফোনে 6.78-ইঞ্চির FHD+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 2436×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি MediaTek Dimensity 8200 Ultimate প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী জি610 এমসি6 জিপিইউ রয়েছে।

স্টোরেজ: এই ফোনে 12GB RAM + 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে OIS ফিচার সহ 1/1.56″ মাপের 50MP প্রাইমারি Sony IMX890 সেন্সর, f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে ডুয়েল টেম্পারেচার ফ্ল্যাশ লাইট সহ 50MP আই অটো ফোকাস ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 70W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য: এই ফোনে ইউএসবি টাইপ সি অডিও, স্টেরিও ডুয়েল স্পিকার, ডলবি অ্যাটমস, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইআর ব্লাস্টার, ডুয়েল সিম 5G SA/NSA, ওয়াইফাই 6 (2.4 + 5GHz), ব্লুটুথ 5.3, GNSS, NFC এর মতো বিভিন্ন ফিচার রয়েছে।

ওএস: TECNO CAMON 30 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং HiOS 14 সহ পেশ করা হয়েছে।


TECNO CAMON 30 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: TECNO CAMON 30 5G ফোনে 6.78-ইঞ্চির FHD+ এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 2436×1080 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7020 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গেই এই ফোনে IMG BXM-8-256 জিপিইউ যোগ করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনে 12GB RAM এর সঙ্গে 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে OIS ফিচার এবং ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ 1/1.57″ মাপের ও f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে ডুয়েল কালার টেম্পারেচার ফ্ল্যাশ লাইট সহ 50MP আই অটো ফোকাস ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: এই ফোনে কোম্পানির পক্ষ থেকে 70W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য: এই ফোনে ইউএসবি টাইপ সি অডিও, স্টেরিও ডুয়েল স্পিকার, ডলবি অ্যাটমস, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইআর ব্লাস্টার, ডুয়েল সিম 5G, ওয়াইফাই 802.11 ac (2.4GHz + 5GHz), ব্লুটুথ 5.3, NFC এর মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার রয়েছে।

ওএস: TECNO CAMON 30 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং HiOS 14 এ কাজ করে।



You might also like!