Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Technology

2 years ago

Ceiling Fan Delivery: গরম লাগছে? ফ্যান অর্ডার করুন Blinkit-এ, ১২ মিনিট পর সব ঠান্ডা

Ceiling Fan Delivery
Ceiling Fan Delivery

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। দুপুর হলেই ঘর ছেড়ে ছুট দিতে ইচ্ছে করছে কোনও নদীর ধারে। আরেকটু হাওয়া, আরেকটু ঠান্ডা পেতে কী না কী করতে হচ্ছে। এবার ক্রেতাদের এই গ্রীষ্মে প্রাণে আরাম জোগাতে একেবারে নতুন মান স্থাপন করে ফেলেছে ব্লিঙ্কইট (Blink It) । অর্ডার করার মাত্র ১২ মিনিটের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে সিলিং ফ্যান।

অ্যাটমবার্গের সঙ্গে কোলাবরেশনে এই নতুন সুবিধা পাওয়া যাচ্ছে ব্লিঙ্কইটই। আর গরমে হাঁসফাঁস নয়, ঝটপট ব্লিঙ্কইটেই অর্ডার করা যাবে সিলিং ফ্যান। নেটিজেনদের একাংশ মশকরা করে বলছে, ব্লিঙ্কইট খুব শীঘ্রই এসি ১০ মিনিটে ডেলিভারি দিতে পারবে। কেউ বা বলছে Rolls Royce/BMW-ও ১/১২ মিনিটে বাড়ির সামনে পৌঁছে দিতে পারবে ব্লিঙ্কইট।

পোস্টটি ব্লিঙ্কিটের সিইও আলবিন্দর ধিন্ডসা রিট্যুইট করে জানিয়েছেন, “অরিন্দম এবং টিম কতটা ভালোভাবে অ্যাটমবার্গকে গড়ে তুলছে তা দেখে মুগ্ধ। তাদের যাত্রার অংশ হতে পেরে খুশি।”

You might also like!