Breaking News
 
Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

 

Life Style News

2 years ago

Plants For study Table:পড়ার টেবিলে থাকুক সবুজের ছোঁয়া, সাজাতে কোন কোন গাছ রাখতে পারবেন?

Plants For study Table
Plants For study Table

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বেড রুম -ড্রয়িং রুম তো দিব্যি গাছপালা দিয়ে সাজাচ্ছেন। এমনকি রান্না ঘরেও রয়েছে সবুজের ছোঁয়া। তাহলে পড়ার টেবিল কেন বাদ যাবে? 

কোন গাছে সাজাবেন পড়ার টেবিল?

লাকি ব্যাম্বু

ছোট্ট এই গাছের জন্য বিশেষ যত্নআত্তির দরকার হয় না। জলেই দিব্যি বেড়ে উঠতে পারে ‘লাকি ব্যাম্বু’। ঘর সাজানোর জন্যও এই গাছ ব্যবহার করা হয়। অনেকে মনে করেন ‘লাকি ব্যাম্বু’ সৌভাগ্য বয়ে আনে।

জেডজেড প্ল্যান্ট

ঘন সবুজ পাতার গাছটি পড়ার টেবিলে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভাল লাগবে। মাঝারি আকারের গাছ এ ক্ষেত্রে উপযুক্ত হবে।

পিস লিলি

এই গাছের পাতাগুলি যেমন সুন্দর, তেমনই সুন্দর তার ফুল। পড়ার টেবিলে যদি ফুলে ভরা এমন একটি গাছ থাকে, মন ভাল হয়ে যাবে। ঘরকে দূষণমুক্ত রাখতেও এই গাছ সাহায্য করে।

পোথোস

লতানে এই গাছের পাতাগুলি দেখতে খুব সুন্দর। কোনওটি সবুজ, কোনওটিতে থাকে হলুদের আভা। পড়ার টেবিলে এই গাছও ভাল মানাবে।

জেড প্ল্যান্ট

ছোট ছোট পাতার গাছটি বেড়ে গেলে বেশ ঝাঁকড়া লাগে। পড়ার টেবিলে সবুজের ছোঁয়া আনতে এই গাছও রাখতে পারেন। মাঝেমধ্যে সামান্য জল দিলেই হল। রোদের দরকার হয় না। ঘরের টেবিলে দিব্যি মানিয়ে যাবে গাছটি।


You might also like!