Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Weather Report of Bengal: গ্রাম বাংলায় শীতের শিরশিরানি, মনোরম আবহাওয়া মহানগরীতে

Kolkata
Kolkata

 

কলকাতা, ২৬ নভেম্বর : কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গেই এখন শীতের পরশ, ভোরে ও রাতে ঠান্ডা একটু বেশিই অনুভূত হচ্ছে। কলকাতার তুলনায় আবার গ্রাম বাংলায় শীতের শিরশিরানি বেশি টের পাওয়া যাচ্ছে। আগামী কিছু দিন মোটামুটি এমনই থাকবে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া, তাপমাত্রার বিশেষ একটা হেরফের হওয়ারও সম্ভাবনা নেই, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে আরও কিছুটা, এদিন সকালে কলকাতার নূন্যতম তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। কলকাতা ও লাগোয়া জেলাগুলির তুলনায় পুরুলিয়া, বীরভূমের মতো জেলাগুলিতে শীতের দাপট এখন বেশি। উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা জেলাগুলিতেও কনকনে ঠান্ডা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। সব জেলাতেই কমবেশি কুয়াশার প্রভাব পড়তে চলেছে।


You might also like!