Breaking News
 
West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান

 

kolkata

3 years ago

Weather Forecast : নতুন সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন, হালকা শীতের আমেজ বঙ্গে

Winter again comes in bengal
Winter again comes in bengal

 

কলকাতা, ২৯ জানুয়ারি : হালকা শীতের আমেজ রয়েছে বঙ্গে। শেষবেলায় হঠাৎই স্বাভাবিকের থেকে কিছুটা নামল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে রবিবার থেকে তাপমাত্রা সামান্য কমবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবারের মধ্যে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তবে ১ ফেব্রুয়ারির মধ্যে ফের বাড়বে তাপমাত্রা। আলিপুল আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে শীতের প্রত্যাবর্তনের আর কোনও সম্ভাবনা নেই। যদিও কিছুটা ঠান্ডা আমেজ থাকতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে।

বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ১ ফেব্রুয়ারি থেকে। আগামী ২৪ ঘণ্টায় পঞ্জাব ও রাজস্থানে শৈত্যপ্রবাহের সম্ভাবনা। ঘন কুয়াশার দাপট থাকবে পঞ্জাব, চণ্ডীগড় এবং হরিয়ানা সহ দিল্লির একাংশে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আরও এক দফায় উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি, তুষারপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

You might also like!