Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Weather Forecast : ২০ ডিগ্রির ঘরেই তিলোত্তমার তাপমাত্রা, দক্ষিণবঙ্গে পারদ-পতনের সম্ভাবনা আপাতত ক্ষীণ

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ৯ ফেব্রুয়ারি:  তাপমাত্রার পারদ ফের উর্ধ্বমুখী তিলোত্তমায়, বাড়তে বাড়তে ২০ ডিগ্রির ঘরে পৌঁছেছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় শীতের আমেজ এখন একটুও নেই, কলকাতা লাগোয়া জেলাগুলিতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবারও সকালেও হালকা কুয়াশার চাদরে ঢেকে ছিল কয়েকটি জেলা। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায়। আবহবিদেরা জানিয়েছেন, আগামী কয়েক দিন তাপমাত্রায় কোনও হেরফের লক্ষ্য করা যাবে না, আপাতত তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। শীতের বিদায় ঘন্টা বেজে গিয়েছে বলাই যেতে পারে।


You might also like!