বাংলায় খুব তাড়াতাড়ি হতে পারে হাওয়া বদল ! জেনে নিন কী বলছে হাওয়া অফিস

Weather forecast of kolkata and bengal
Weather forecast of kolkata and bengal

 

কলকাতা, ৭ নভেম্বর : এখনই রাজ্যে তীব্র শীত পড়ছে না, তবে আপাতত কয়েক দিন হালকা কুয়াশার সঙ্গে সকালের দিকে ঠান্ডার আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাতে কলকাতার পারদ সামান্য বেড়েছে। তবে জেলায় জেলায় রয়েছে শীতের আমেজ। সোমবারও ভোরের দিকে শীতের আমেজ বেশ অনুভূত হয়েছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস।

তবে, কলকাতার তুলনায় শীত এখন বেশি জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলক আরও বেশি ঠান্ডা। হালকা শীতের আমেজের মধ্যেই সকলের মনে একটাই প্রশ্ন, জাঁকিয়ে শীত কবে পড়বে? রাজ্যে জাঁকিয়ে শীত কবে থেকে উপভোগ করা যাবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি আবহাওয়া দফতরের পক্ষ থেকে। অপেক্ষা করতে হবে আরও বেশ কিছু দিন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…