kolkata

2 years ago

Weather forecast of Bengal: বৃষ্টি এখনই থামবে না, আগামী কিছুদিন মেঘলা আকাশে মনোরম থাকবে বঙ্গভূমি

Rain In Kolkata (File picture)
Rain In Kolkata (File picture)

 

কলকাতা, ২২ সেপ্টেম্বর : বৃষ্টি এখনই থামবে না উত্তর ও দক্ষিণ-দুই বঙ্গেই। আগামী কিছুদিন এমনই বৃষ্টি চলবে। ফলত মেঘলা আকাশ ও বৃষ্টির সৌজন্যে মনোরমই থাকবে বঙ্গভূমি। তবে, শুক্রবার সকালে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে রোদের দেখা মিলেছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ ছিল, তা চলে গিয়েছে ঝাড়খণ্ডে। অন্যদিকে, বঙ্গোপসাগরের উপর উত্তর-পশ্চিম থেকে পূর্ব-মধ্য পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পঙ-সহ উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলার জন্য মূলত রয়েছে সতর্কতা।

আবার দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুই জেলা ছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বিক্ষিপ্ত ভাবে হতে পারে বৃষ্টি, বৃষ্টির পরিমান কমই থাকবে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।


You might also like!