
হাওড়া, ৮ নভেম্বর : জল সরবরাহ বন্ধ থাকছে হাওড়ায়। বুধবার, ৯ নভেম্বর দুপুর সাড়ে বারোটা থেকে রাত ন’টা পর্যন্ত জল সরবরাহ করা হবে না। এক্ষেত্রে জল পাবেন না ১৫ নম্বর ওয়ার্ড থেকে ৩০ নম্বর পর্যন্ত ওয়ার্ডের বাসিন্দারা। তবে ৩১, ৩২, ৩৩, ৩৪ এবং ৩৬ নম্বর ওয়ার্ডে জল সরবরাহ আংশিক ব্যাহত হবে। বৃহস্পতিবার সকাল ছ’টা থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা। হাওড়া পুরসভার সূত্রে জানা গিয়েছে, টিকিয়াপাড়া জলাধারে এইচডি প্যানেল বোর্ডগুলি প্রতিস্থাপনের জন্য জল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশিকাতে জানানো হয়েছে, ৯ নভেম্বর (বুধবার) বেলা সাড়ে বারোটা থেকে রাত ন'টা অবধি ১৫ নম্বর ওয়ার্ড থেকে ৩০ নম্বর পর্যন্ত ওয়ার্ডের বাসিন্দারা জল পাবেন না, ওই সময়ে জল সরবরাহ বন্ধ থাকবে। জরুরি ভিত্তিতে টিকিয়াপাড়া ভূগর্ভস্থ জলাধারের সংস্কারের কাজের দরুন পৌর নিগম থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
