Breaking News
 
Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের Jyotirmay Singh Mahato: পর্যটনের মানচিত্রে নতুন পুরুলিয়া! ফিল্ম সিটি থেকে বিমানবন্দর, বড় প্রস্তাব নিয়ে শুভেন্দুর কাছে জ্যোতির্ময়

 

kolkata

3 years ago

Visva Bharati : জমি মাপতে চেয়ে অমর্ত্যকে ফের চিঠি বিশ্বভারতীর

Viswa Bharati -  Amartya Sen
Viswa Bharati - Amartya Sen

 

কলকাতা  : ফের জমি বিতর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে চিঠি দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্বভারতীর এস্টেট বিভাগে জয়েন্ট রেজিষ্ট্রার চিঠি পাঠিয়ে অমর্ত্য সেনকে জমি মাপার কথা জানিয়েছেন। তাঁর সুবিধামতো দুদিন সময় চাওয়া হয়েছে জমি মাপার জন্য। এর আগে যে বিশ্বভারতী চিঠি দিয়েছিল জমি ফেরত চেয়ে, এদিনের চিঠিতে তারও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, উভয় পক্ষের উপস্থিতিতে জমি মাপার কাজ হবে। একই সঙ্গে এদিনও ফের বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক এক দীর্ঘ প্রেস বিবৃতিতে নাম না করে অমর্ত্য সেন এবং নাম করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন। এর থেকেই বোঝা যায়, বিশ্বভারতী কর্তৃপক্ষ জিইয়ে রাখতে চায়।

প্রসঙ্গত, ১৯৪৩ সালে বিস্বভারতী অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেনকে ১৩৮ শতক জমি লিজ দেয়। বাবার মৃত্যুর পর অমর্ত্যর নামে ওই জমি রেকর্ড হয়। হঠাৎই বিশ্বভারতী আবিষ্কার করে ওই ১৩৮ শতক জমির বদলে অমর্ত্য সেনের নামে রেকর্ড হয়েছে ১২৫ শতক জমি। তাই নিয়েই আশ্রমিকদের মধযে নানা প্রশ্ন উঠেছে। ২০০৬ সালে যখন ওই জমি অমর্ত্যর নামে রেকর্ড হয় তখন উপাচার্য ছিলেন রজতকান্ত রায়। তিনি অমর্ত্যর অত্যন্ত কাছের মানুষ বলেই পরিচিত।


You might also like!