ভাটপাড়ায় গুলিবিদ্ধ যুবক, থমথমে এলাকা

ভাটপাড়ায় গুলিবিদ্ধ যুবক, থমথমে এলাকা
ভাটপাড়ায় গুলিবিদ্ধ যুবক, থমথমে এলাকা

 

ভাটপাড়া, ১৯ অক্টোবর : উত্তর ২৪ পরগণার ভাটপাড়া পুরসভা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ছকুসাউ গলিতে প্রকাশ্যে চলল গুলি। মঙ্গলবার রাতে গুলি চলে। ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে। ওই যুবকের নাম গৌরব প্রসাদ। বুধবার সকাল থেকে থমথমে এলাকা।জানা গিয়েছে, মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতী বাইকে চেপে এসে খুব কাছ থেকে ওই যুবককে গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে কলকাতার বেসকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে । ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে ভাটপাড়া থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছেন পুলিশকর্মীরা, যদিও এখনও পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে স্থানীয় থানার পুলিশকর্মীরা। ওই এলাকায় কোথায় কোথায় সিসিটিভি রয়েছে, এবং সেই সিসিটিভি ফুটেজ দেখে কোনওভাবে দুষ্কৃতীদের নাগাল পাওয়া যায় কি না, সেই চেষ্টা চালাচ্ছেন পুলিশকর্মীরা। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গুলিবিদ্ধ ওই যুবক তৃণমূলের সমর্থক। ঘটনার কিছু সময় আগেই ওই ব্যক্তি স্থানীয় পার্টি অফিসের ভিতরেই ছিল বলে জানান ওই প্রত্যক্ষদর্শী। দলীয় কার্যালয় থেকে বেরোতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…