
কলকাতা,২০ অক্টোবর : সোমবার কালী পুজো । কালীপুজো উপলক্ষে দক্ষিণেশ্বর, কালীঘাটে প্রচুর ভক্তসমাগম হয়। মাঝরাত পর্যন্ত তাঁরা থাকেন মন্দিরে। তাঁদের যাতে ফিরতে সমস্যা না হয় তার জন্যই বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আর এবার সেই সব যাত্রীদের জন্য মেট্রোর নয়া সিদ্ধান্ত । কালী পুজোয় বাড়ছে মেট্রো । মেট্রো বাড়ার সিদ্ধান্তে বেশ খুশি যাত্রীরাও ।
মেট্রো সূত্রে খবর, কালীপুজোর দিন অর্থাৎ সোমবার মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো । এমনকি দীপাবলি উপলক্ষেও কালীপুজোর পরদিন মঙ্গলবার বিশেষ ট্রেন চালাবে কলকাতা মেট্রো । ২৪ অক্টোবর দক্ষিণেশ্বর-কবি সুভাষ স্টেশন পর্যন্ত মোট ২০০টি ট্রেন চলবে । আপ এবং ডাউনে ১০০টি করে । এর মধ্যে থাকবে ৬ জোড়া আপ এবং ডাউনে ৬টি করে । এদিন কবি সুভাষ থেকে প্রথম বিশেষ ট্রেন রাত ৯টা ৫৪ মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে বিশেষ ট্রেন রাত ৯টা ৪৮ মিনিটে ছাড়বে । মেট্রোর এই সিদ্ধান্তে খুশি যাত্রীরা ।
