Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Swastho Bhavan : আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, অসুস্থ দু'জন

two sick in health building campaign of Asha activists
two sick in health building campaign of Asha activists

 

কলকাতা, ৭ ফেব্রুয়ারি : মঙ্গলবার ১২ দফা দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান করেন আশাকর্মীরা। এই কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে আশাকর্মীদের ধস্তাধস্তি বাধে। অসুস্থ হয়ে পড়েন ২ জন আশাকর্মী। তাঁদের মধ্যে ১ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল সল্টলেকে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আশাকর্মীদের জন্য ২৬০৬টি নতুন পদ তৈরি করা হচ্ছে। পঞ্চায়েত ভোটের আগেই আশাকর্মীদের নিয়োগ করা হতে পারে। বিভিন্ন জেলায় আশাকর্মীর অভাব রয়েছে, সেই চাহিদার কথা মাথায় রেখেই নতুন করে নিয়োগ শুরু হবে। এর মধ্যেই ১২ দফা দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান করলেন আশাকর্মীরা।

সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিয়ে স্থায়ী বেতন বৃদ্ধি, করোনা ভাতা-সহ ১২ দফা দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করেন আশাকর্মীরা। মঙ্গলবার দুপুরে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে তাঁরা জড়ো হন। এই সময়ই পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি বেধে যায়। বিক্ষোভকারীদের দাবি, এর জেরে ২ জন আশাকর্মী অসুস্থ হয়ে পড়েছেন। পরে বিক্ষোভরত আশাকর্মীদের ১২ জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে স্বাস্থ্য ভবনে যায়। দাবি পূরণ না হলে আগামী দিনে প্রতিবাদের ঝাঁজ জোরালো করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আশাকর্মীরা।

You might also like!