Breaking News
 
Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের Jyotirmay Singh Mahato: পর্যটনের মানচিত্রে নতুন পুরুলিয়া! ফিল্ম সিটি থেকে বিমানবন্দর, বড় প্রস্তাব নিয়ে শুভেন্দুর কাছে জ্যোতির্ময়

 

kolkata

3 years ago

Sukanta majumdar : বালিগঞ্জের অভিযুক্তর সঙ্গে মমতার ছবি দিয়ে টুইট সুকান্তর

Sukanta majumdar - Mamata banerjee
Sukanta majumdar - Mamata banerjee

 

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : “দিদি কি হিন্দি শেখার জন্য তাঁকে নিযুক্ত করেছিলেন?” বালিগঞ্জের অভিযুক্তর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে টুইট করলেন বিজেপি-র পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু লিখেছেন, “ইডির রেইডে কোটি কোটি, সব খেয়েছে হাওয়াই চটি! শোনা যাচ্ছে কয়লা কাণ্ডে যে বাড়িতে তল্লাশি হয়েছে, সেই বাড়ির মালিক নাকি মনজিত সিং গেরেওয়াল। যিনি আবার দক্ষিণ কলকাতার তৃণমূলের হিন্দি সেলের সভাপতি। দুর্নীতিকে আশ্রয় না দিলে মাননীয়া দিদি কি হিন্দি শেখার জন্য তাঁকে নিযুক্ত করেছিলেন?”

প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে ফের রাতভর ইডি-র তল্লাশি। কলকাতা থেকে ফের মিলল যকের ধন। বালিগঞ্জের এক নির্মাণকারী সংস্থার অফিসে হানা দিয়ে উদ্ধার প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা। কোথা থেকে এল এত পরিমাণ নগদ টাকা? কোন পথে লেনদেন? জানতে এবার সংস্থার কর্ণধার এবং সংস্থার হিসাবরক্ষককে দিল্লির অফিসে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই সপ্তাহের মধ্যে ইডি-র দিল্লির সদর দফতরে তাঁদের দুজনকে উপস্থিত থাকতে বলা হয়েছে। রাতভর অভিযানে বান্ডিল বান্ডিল নোট ছাড়াও একটি ডেস্কটপ কম্পিউটার বাজেয়াপ্ত করেছেন ইডি-র তদন্তকারী আধিকারিকেরা। ভোর পর্যন্ত তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার সকালে তাঁরা বালিগঞ্জের ঠিকানা থেকে বের হন বলে সূত্রের খবর।


You might also like!